মেঘদূত - বাংলা ওয়ার্ডপ্রেস প্রজেক্টে আপনিও অংশ নিন!

ওয়ার্ডপ্রেস-এর বাংলা অনুবাদ একটি চলমান প্রক্রিয়া। ওয়ার্ডপ্রেস টিম প্রতিনিয়ত এই শক্তিশালী ব্লগ অ্যাপ্লিকেশনটি উন্নত করছে, ফিচার যুক্ত হচ্ছে এবং ব্লগ প্রকাশকে করছে আরো মাধুর্যময়। যখনই নতুন শব্দ/বাক্য ওয়ার্ডপ্রেস-এ যুক্ত হবে, তার বাংলা অনুবাদ করার কাজটিও সারতে হবে।

মেঘদূত প্রজেক্ট-এর মুখ্য উদ্দেশ্য হলো ওয়ার্ডপ্রেস-এর একটি সুন্দর-সার্বজনীন বাংলা ভার্সন তৈরি করা, ওয়ার্ডপ্রেস এর জন্য বাংলা উপযোগী প্রয়োজনীয় থিমস, টুলস, প্লাগ-ইনস তৈরি ও তত্ত্বাবধান করা এবং দরকারী তথ্য নিয়ে বাংলায় সহজ সহায়িকা/টিউটোরিয়াল প্রস্তুত করা।

মেঘদূত - বাংলা ওয়ার্ডপ্রেস-এর কাজে অংশ নেয়ার জন্য আমরা আপনাকে উষ্ণ আমন্ত্রণ জানাচ্ছি।

আপনি ওয়ার্ডপ্রেস এর বাংলা অনুবাদ দেখতে পারেন এখানে। অনুবাদে করায় অংশ নিতে পারেন, মন্তব্য করতে পারেন, অনুবাদকৃত শব্দের ভালো বিকল্পও জানাতে পারেন। এই কাজে বিশেষ কোন প্রোগ্রামিং জ্ঞানের প্রয়োজন নেই, শুধু ইংলিশ আর বাংলা পড়তে এবং লিখতে জানলেই চলবে :D

অনলাইন ট্রান্সলেশনের জন্য ভিজিট করুন
Meghdut Bangla Wordpress Online Translator

মেঘদূত বাংলা ওয়ার্ডপ্রেস-এর কম্পাইলকৃত ফাইল ডাউনলোডের জন্য ভিজিট করুন
Download Bangla Locale for Wordpress

2 Responses to “মেঘদূত - বাংলা ওয়ার্ডপ্রেস প্রজেক্টে আপনিও অংশ নিন!”


  1. 1 রবিন নভে 9th, 2007 at 2:48 অপরাহ্ন

    আমি বাংলাতে ব্লগ লিখতে চাই। কিন্তু আমি একই সাথে ইংরেজি ভাষাতেও ব্লগ করতে চাই। Gengo প্লাগইন টি এই সুবিধা দেয়। কেউ কি এটা ব্যবহার করছেন? দয়া করে একটা টিউটোরিয়াল দিলে বাধিত হতাম।

  2. 2 xihad জুল 15th, 2008 at 12:25 অপরাহ্ন

    আমি আপনাদের bn.mo ফাইল ব্যবহার করছি আমাদের ওয়ার্ডপ্রেস ব্লগ সাইটে। এই প্রজেক্টের সাথে জড়িত সকলে নিঃসন্দেহে প্রশংসা পাবার দাবীদার।সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন।

    কিন্তু একটা সীমাবদ্ধতা বোধহয় রয়েই গেছে। সংখ্যাগুলো এখনো ইংরেজীতেই রয়ে গেছে যেটা দেখতে বেশ দৃষ্টিকটু লাগে। এ ব্যপারে কি কিছু করা সম্ভব?


 

ডিসেম্বর 2006
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র
    ফেব্রু »
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031