মেঘদূত - শুরুর কথা

মেঘদূত : লক্ষ
মেঘদূত প্রজেক্ট-এর মুখ্য উদ্দেশ্য হলো ওয়ার্ডপ্রেস-এর একটি সুন্দর-সার্বজনীন বাংলা সংস্করণ তৈরি করা, ওয়ার্ডপ্রেস এর জন্য বাংলা উপযোগী প্রয়োজনীয় থিমস, টুলস, প্লাগ-ইনস তৈরি ও তত্ত্বাবধান করা এবং দরকারী তথ্য নিয়ে বাংলা ভাষায় সহজ সহায়িকা/টিউটোরিয়াল প্রস্তুত করা।

মেঘদূত : প্রযুক্তি
ওয়ার্ডপ্রেস-এর প্রধান ভাষা হচ্ছে ইংলিশ। সময়ের প্রয়োজনে অনেক আগেই ওয়ার্ডপ্রেস-এ বিভিন্ন ভাষার প্রয়োগ করা হয়েছে নানা ভাষীর সুবিধার্থে। ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট টিম এই অসাধারণ স্ক্রিপ্ট/অ্যাপলিকেশনের বিভিন্ন শব্দ/বাক্য/ম্যাসেজ গুলো অন্য ভাষায় রুপান্তরের জন্য ব্যবহার করে GNU Gettext টেকনোলজি। এই প্রযুক্তি-তে সাধারণত তিন রকম ফাইল ব্যবহৃত হয়: POT (Portable Object Template) files , PO (Portable Object) files এবং MO (Machine Object) files , বিস্তারিত জানতে এখানে দেখুন।

অনুবাদ করার কাজে মেঘদূত-এ ব্যবহৃত হয়েছে এন্ট্রান্স (Entrans), আরেকটি সুন্দর ওপেন সোর্স প্রজেক্ট। ফলতঃ মেঘদূত বাংলা ওয়ার্ডপ্রেস-এর অনুবাদ কাজে যে কেউ যে কোন সময় যে কোন স্থান থেকে অংশ নিতে পারেন!

বাংলা লিখার কাজে ব্যবহৃত হচ্ছে বাংলা লিখনের সেরা সফটওয়্যার অভ্র কী-বোর্ড

মেঘদূত : দা টিম
বাংলাদেশ, জাপান, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া এবং ইউ.এস.এ-র অনেকে মেঘদূত-এর কাজে স্বেচ্ছাশ্রম দিচ্ছেন। এবং এই অংশগ্রহণের পরিধি দিন দিন আরো বাড়ছে। আপনিও আমন্ত্রিত!

মেঘদূত : বাংলা ওয়ার্ডপ্রেস
বাংলা ভাষাকে ওয়েব জগতে আরো পরিচিত, আদর্শনীয় এবং প্রয়োজনীয় হাতিয়ার হিসেবে প্রতিষ্ঠার জন্য ‘মেঘদূত বাংলা ওয়ার্ডপ্রেস’ বিনা খরচে, বাংলায় নিজস্ব ব্লগ তৈরির সুবিধা দিবে। আপনার মূল্যবান পরামর্শ, অংশগ্রহণ মেঘদূতকে সাফল্যমন্ডিত করুক, আমাদের এই-ই প্রত্যাশা।

ধন্যবাদ।

1 Response to “মেঘদূত - শুরুর কথা”


  1. 1 শুভ্র প্রকাশ পাল ডিসে 16th, 2006 at 7:32 অপরাহ্ন

    তো মেঘদূত মুক্তি পাচ্ছে কবে?


 

ডিসেম্বর 2006
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র
    ফেব্রু »
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031